মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আটক দুই মাদকসেবীকে জেলা-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২১ ইং
আটক দুই মাদকসেবীকে জেলা-জরিমানা
চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদর উপজেলার আলুকদিয়া ও দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আটকের পর এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর মাঝেরপাড়ার মৃত ছইরদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৬০) ও দামুড়হুদা উপজেলার কোষাঘাটা মাঝেরপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াসিম আলী (৩০)। গতকাল বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ ও পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের ওয়াসিম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। এদিকে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও জাকির হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম সদর উপজেলার পিরপুর গ্রামের ছালোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়াসিম আলীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা এবং ছানোয়ার হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী