মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে তেল চুরির দায়ে পাম্প মাালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২১ ইং
কালীগঞ্জে তেল চুরির দায়ে পাম্প মাালিককে জরিমানা
ঝিনাইদহ অফিস: তেল চুরি ও ওজনে কারচুপির দায়ে ঝিনাইদহের কালীগঞ্জে মেসার্স এল কে প্রামাণিক তেল পাম্পের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ অফিস। গতকাল বুধবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এই জরিমানার টাকা আদায় করেন। অভিযানকালে দেখা যায়, মেসার্স এল কে প্রামাণিক পেট্টল পাম্পে ৫ লিটার তেল নিয়ে ৩৮০ মিলিলিটার তেলের মূল্য বেশি দিতে হচ্ছে ভোক্তাকে। পরিমাপে কারচুপির অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন জেলার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী