মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতারকের খপ্পরে পড়ে দিনমজুরের টাকা খোয়া!

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২১ ইং
প্রতারকের খপ্পরে পড়ে দিনমজুরের টাকা খোয়া!
প্রতিবেদক, হিজলগাড়ী: স্ত্রীর সিজারিয়ানের জন্য শ্বশুরের দেওয়া বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা প্রতারকের অভিনব কৌশলে খোয়ালেন কেরু অ্যান্ড কোম্পানির বেগমপুর কৃষি খামারের চুক্তিভিত্তিক দৈনিক পাহারাদার কাজল। এ ঘটনার পর দিশাহারা হয়ে পড়েছেন তিনি। জানা গেছে, গতকাল বুধবার কেরু অ্যান্ড কোম্পানীর বেগমপুর কৃষি খামারের চুক্তিভিত্তিক পাহারাদার তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে কাজলের স্ত্রী সন্তান সম্ভাবা হওয়ায় দুই-এক দিনের মধ্যে সিজারিয়ান করা লাগতে পারে। কিন্তু তাঁর কাছে টাকা না থাকায় তিনি তাঁর শ্বশুরে কাছ থেকে ১৫ হাজার টাকা নেন। তাঁর শ্বশুর গতকাল বেলা ১১টার দিকে ঝিনাইদহের একটি বিকাশ এজেন্টের দোকান থেকে কাজলের নম্বরে ১৫ হাজার টাকা বিকাশ করে পাঠান। তার কিছুক্ষণ পর ১২টা ৩৩ মিনিটে কাজলের নম্বরে ০১৭৬৫-২৪০৩৯৬ নম্বর থেকে জনৈক ব্যক্তি নিজেকে বিকাশের এজেন্ট দাবি করে কাজলকে বলেন, আপনার এক আত্মীয় আপনার এই নম্বরে ১৫ হাজার টাকা বিকাশ করেছে। আপনি কি টাকা পেয়েছেন? কাজল এই সময় হ্যাঁ সুচক জবাব দিলে উক্ত ব্যক্তি ধন্যবাদ জানিয়ে কল কেটে দেন। পরবর্তীতে দুপুর ১টা ৮ মিনিটে ০১৭২৫-৮২৯৫০৭ নম্বর থেকে উক্ত ব্যক্তি আবারও কাজলের নম্বরে কল দিয়ে জানান, তার নম্বরে টাকা পাঠানোর পরপরই অন্য একটি নম্বরে ৯ হাজার টাকা পাঠানো হয়েছে। কিন্তু যে নম্বরে টাকা পাঠানো হয়েছে, তা একজন শীর্ষ মাদক ব্যবসায়ীর। পুলিশ বিষয়টি জেনে গেছে, তারা আমার কাছে নম্বর চেয়েছিল। আমি সেই নম্বর না দিয়ে ভুল করে আপনার নম্বর দিয়ে ফেলেছি। যার ফলে আপনার বিকাশ নাম্বারের পিন কোড পরিবর্তন করতে হবে। অনুগ্রহ করে দ্রুত আপনার বিকাশের পিন নম্বরটি দেন। না হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ও পুলিশি ঝামেলায় পড়ে যাবেন। সরল বিশ্বাসে কাজল তার মোবাইলের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর বলে দেন। তার পরপরই তার মোবাইল বিকাশ থেকে ১৫ হাজার টাকা উত্তোলনের ম্যাসেজ পায়। পরে কাজল প্রতারণা বিষয়টি বুঝতে পারলেও প্রতারক তার নম্বরটি বন্ধ করে দেয়। স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য ধার নেওয়া টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কাজল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী