চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন আর নেই
- আপলোড তারিখঃ
০৫-১০-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে নওঁগা জেলায় কর্মরত থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি সাবেক কাউন্সিলর চুয়াডাঙ্গা সিএন্ডবিপাড়ার মৃত নুর বকস-এর পুত্র। জাহাঙ্গীর হোসেন সর্বশেষ পৌর নির্বাচনে বিজয়ী হতে না পারলেও গত পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা আজ মঙ্গলবার সকাল ৯টায় সিএন্ডবি ঈদগাগ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন করা হবে। এদিকে, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জান শরীফ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপি সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু ও জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।
কমেন্ট বক্স