মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বর্ধিত সভা আজ, পৌঁছেছেন কেন্দ্রীয় নেতবৃন্দ

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বর্ধিত সভা আজ, পৌঁছেছেন কেন্দ্রীয় নেতবৃন্দ
নিজস্ব প্রতিবেদক: আজ অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা। এ উপলক্ষে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম আল সাইফুল সোহাগ। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোর্য়াদ্দার। এদিকে, বর্ধিত সভা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা য্বুলীগ। ব্যানার-ফেস্টুনে ভরে উঠেছে পুরো জেলা। ইতোমধ্যে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা এসে পৌঁছেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের বর্ধিত সভায় জেলা যুবলীগের সম্মেলন নিয়ে আলোচনা হওয়ার কথাও আছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচ্যসূচিতে। এছাড়া বর্ধিত সভাটি পরিচালনায় থাকবেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিললু ও যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী