মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে দুই ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২১ ইং
সরোজগঞ্জে দুই ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে সরোজগঞ্জ বাজারে কালুপোল রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এসময় ইমন ফার্মেসির মালিক ইদ্রিস আলীকে ২০ হাজার টাকা ও বিশ্বাস ফার্মেসির মালিক ইমরানকে ৫ হাজার টাকাসহ দুই ফার্মেসিকে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হাওয়ার কারণে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড্রাগস্ সহকারী পরিচালক কে এম মুহসিন রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান, আরিফুল ইসলামসহ আনসার সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী