মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘দুর্গোৎসবে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে’

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২১ ইং
‘দুর্গোৎসবে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে’
আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। প্রধান অতিথির বক্তব্যে আবু তারেক বলেন, যুগ যুগ ধরে এ দেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে সারদীয় দুর্গা উৎসব পালন করে আসছে। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক মানসিকতার দেশ। সাম্প্রদায়িক কিছু মানুষ আছে, কিন্তু তারা হাতে গোনা। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা দুই জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। মনে রাখবেন চুয়াডাঙ্গায় যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে, সেখানে কোনো সাম্প্রদায়িক শক্তি এ ধরনের ঘটনা ঘটিয়ে বেরিয়ে যাওয়া সহজ নয়। তারপরও আমি পুলিশ প্রশাসনকে সারদীয় দুর্গাপূজা চলাকালে সার্বক্ষণিক সতর্ক রাখব। কিন্তু আপনারা যারা পূজা মন্দির কমিটির সদস্য আছেন, তারাও সজাগ থাকবেন। সংখ্যালঘু বলে কোনো শব্দ আমাদের সংবিধানে নেই। তাই আপনারা নিজেদের সংখ্যালঘু ভাবার কোনো অবকাশ নেই।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীদ্র নাথ দত্ত, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, ওসি (তদন্ত) তুহিনুজ্জামান ও পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালু। এসআই আব্দুল গাফ্ফারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ শাধু খা, পলাশ আচার্য, সেকেন্ড অফিসার সঞ্জিত কুমার, এসআই তৌকির আহম্মদ, এসআই আলমগীর, এসআই সুফল কুমার, এসআই কামরুল ইসলাম, এসআই খসরুল আলম, এসআই আমিরুল ইসলাম প্রমুখ। সভায় ৩৮টি পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। এবছর আলমডাঙ্গা উপজেলায় ৩৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী