মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বেলা ২টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপীনাথপুর ক্যানালপাড়ার পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত উম্মাদ আলীর ছেলে মোশাররফ হোসেন (৪০) এবং দামুড়হুদা উপজেলার নাস্তিপুর পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে ইরশাদ আলী (৩৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে। পরে মোশাররফ হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ জানান, আটককৃত মোশাররফ হোসেন ও ইরশাদ আলী দুজন সম্পর্কে ভাইরা-ভাই। তারা দুজন এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ীও। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যাবসা করে আসছিল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী