মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যা!

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২১ ইং
মেহেরপুরে শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যা!
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সামছুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলার দক্ষিণ শালিখা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা সামছুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সামছুল ইসলাম দক্ষিণ শালিখা গ্রামের আরশাদ আলীর ছেলে। সামছুল ইসলামের ছেলে পল্লী চিকিৎসক আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, ‘জমির সীমানা নিয়ে কয়েকদিন ধরে প্রতিবেশী শরিফ হালসানা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে শরিফ হালসানার নেতৃত্বে তার সহযোগীরা আমাদের বাড়িতে এসে প্রথমে আমার পিতাকে মারধর করে ও পরে আমার বাবাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।’ মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল উদ্দীন জানান, সামছুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিলো। তবে তার শরীরে আঘাতে চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তশেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। মেহেরপুর সদর থানার অফিসার ইনটচার্জ শাহ দ্ারা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা আইনগত ব্যবস্থা নেব।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী