ঝিনাইদহে বাস ও আলমসাধুর সংঘর্ষে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৩-১০-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বাস ও আলমসাধুর সংঘর্ষে জুয়েল হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আলমসাধুর আরও দুজন যাত্রী। গতকাল শনিবার ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা জুয়েলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন- আলমসাধু চালক আব্দুল আলিমের ছেলে জহুরুল (২৫) ও ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর গ্রামের করিম মন্ডলের ছেলে জিল্লুর রহমান (২১)। জানা যায়, গতকাল ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের সাথে ঝিনাইদহগামী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমেন্ট বক্স