চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে খোকন হোসেন (১৯) নামের এক যবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা আহত খোকনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। খোকন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জপাড়ার নজরুল ইসলামের ছেলে। জানা যায়, কয়েকমাস পূর্বে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আহত খোকনের টিমের সঙ্গে চুয়াডাঙ্গা পৌর শহরের সবুজপাড়ার আরজু ও মাঝেরপাড়ার আশিকের টিমের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এদিকে গতকাল চুয়াডাঙ্গা থেকে নিজ কাজ শেষ করে বাড়ি ফিরছিল খোকন। এদিকে, গতকাল রাত আটটার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে খোকনের সঙ্গে আরজু ও আশিকের দেখা হলে তাদের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে আরজু ও আশিক দুজন মিলে খোকনকে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয় ব্যক্তিরা আহত খোকনকে উদ্ধার করে সদর হাপসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খোকনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
সমীকরণ প্রতিবেদন