মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ওজু করার সময় চাল ব্যবসায়ীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২১ ইং
শৈলকুপায় ওজু করার সময় চাল ব্যবসায়ীর মৃত্যু

শৈলকুপায় ওজু করার সময় চাল ব্যবসায়ীর মৃত্যু ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে ওজু করতে গিয়ে স্ট্রোক করে শামসের শেখ (৬০) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এই ঘটনা ঘটে। শমসের শেখ শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর গ্রামের ফজল শেখের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে চাল ব্যবসায়ী শামসের শেখকে দুজন ব্যক্তি মসজিদের ওজু খানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। ডাক্তারা জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী