শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ হাসিনা আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল-ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
শেখ হাসিনা আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল-ডা. মাহবুব মেহেদী

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ডা. মাহবুব মেহেদী শেখ হাসিনা আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল মোড়ে বনলতা ভবনে স্বাস্থ্যবিধি মেনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেশ বরেণ্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, বাঙালির অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন। সেই গুণের অধিকারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বে দূঢ় গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্যদিয়ে।’ ডা. মাহবুব হোসেন মেহেদী আরও বলেন, শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্ব-দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, আলডাঙ্গা ডাউকি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনিয়ার হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাদুল হক আশা প্রমুখ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স