মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদেশি সিগারেটসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
বিদেশি সিগারেটসহ তিনজন আটক

ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশের অভিযান বিদেশি সিগারেটসহ তিনজন আটক প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বিদেশি সিগারেটসহ তিনজনকে আটক করেছেন। আটকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার প্রতাবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে হারুন অর রসিদ (৪০), আনিচুর রহমানের ছেলে আব্দুল মতিন (৬০), ঝিনাইদাহ জেলার কুঠিদুর্গাপুর গ্রামের ফজলুল রহমানের ছেলে সুমনুর রহমান ওরফে সুমন (৩১)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ছোট দুধপাতিলা মুড়ি ফ্যাক্টরির সামনে ইটের হেরিং রোডের ওপর থেকে তাঁদেরকে আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মারজান আল মোনায়েম ফোর্স নিয়ে ছোটদুধ পাতিলা মুড়ি ফ্যাক্টরির সামনে ইটের হেরিং রোডের ওপর থেকে দামুড়হুদা উপজেলার প্রতাবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে হারুন অর রশিদ, আনিচুর রহমানের ছেলে আব্দুল মতিন, ঝিনাইদহ জেলার কুঠিদুর্গাপুর গ্রামের ফজলুল রহমানের ছেলে সুমনুর রহমান ওরফে সুমনকে আটক করেন। পরে তাঁদের কাছে থাকা পলিথিন ব্যাগ থেকে ৯৬ বান্ডিল বিদেশি সিগারেট উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর ১২, তারিখ ৩০/০৯/২০২১, ধারা-২৫ ই এর ১ (ই)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রুজু করিয়া আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী