মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ পলিটেকনিকে ৫৬টি কম্পিউটার যন্ত্রাংশ চুরি

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
ঝিনাইদহ পলিটেকনিকে ৫৬টি কম্পিউটার যন্ত্রাংশ চুরি
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিষ্ঠানটির মূল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় চুরি সংগঠিত হয়। এসময় চোরচক্র প্রায় ৫৬টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরায় দেখা যায়, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিত তিনজন ব্যক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। তারা ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। এমনকি তারা যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি। কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে আমি ডিউটিতে জয়েন করি। রাতে কখন চুরি হয়েছে, আমি কিছুই জানি না।’ তবে এই চুরির সঙ্গে পলিটেকনিক ইনস্টিটিউটের কেউ না কেউ জড়িত আছে বলে পুলিশ ধারণা করছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ‘আমরা চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী