রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কলেজের প্রভাষকের ওপর হামলার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২১ ইং
মেহেরপুরে কলেজের প্রভাষকের ওপর হামলার অভিযোগ
প্রতিবেদক, আমঝুপি: পূর্বশত্রুতার জের ধরে মেহেরপুর এআরবি কলেজের প্রভাষক আলমগীর হোসেন মিণ্টুর ওপর হামলার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত মিণ্টুকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আলমগীর হোসেন মিণ্টু মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের আবু হানিফের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, আলমগীর হোসেন মিণ্টু ও খোকসা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের প্রতিদিনের ন্যায় সকাল বেলা নিজ বাড়ি হাঁটতে বের হন। মিণ্টু ও তাহের আমঝুপি খোকসা গ্রমের মাঝামাঝি পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দবির উদ্দিনের ছেলে সাইদুল, সাইদুলের ছেলে রিপন, লিটনসহ ৫-৬ জনের একদল যুবক তাঁর ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের তাদেরকে রক্ষা করতে গেলে তাঁর ওপরে হামলা করা হয়। এসময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে মেহেরপুর ২৫৯ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রভাষক আলমগীর হোসেন মিণ্টুকে ঢাকায় রেফার্ড করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে শরীফুজ্জামানের শুভেচ্ছা বিনিময়