মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বজনের দাফন শেষে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২১ ইং
স্বজনের দাফন শেষে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় আত্মীয়ের দাফন শেষে ফেরার পথে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী। উপজেলার আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর মাঠে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন আলীর বাড়ি আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামে। আহত ইয়ামিনের স্ত্রী বুলবুলি খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে ইয়ামিন তাঁর স্ত্রী বুলবুলি খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে সেখানে যান। দাফন শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর মাঠে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী একটি বাস ইয়ামিনের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওসি আরও জানান, এতে রাস্তায় পড়ে গুরুতর জখম হন ইয়ামিন ও তার স্ত্রী। তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। বুলবুলি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে ইয়ামিনের মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী