চুয়াডাঙ্গা নার্সিং ইনিস্টিটিউটে আগুন আতঙ্কিত ছাত্রীদের চিৎকার : তাড়াহুড়োয় দুই শিক্ষানবিশ আহত
- আপলোড তারিখঃ
৩১-০৫-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা নার্সিং ইনিস্টিটিউটে আকস্মিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এসময় শিক্ষানীবেশ সেবিকারা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুইজন আহত হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনিস্টিটিউট রয়েছে। এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের মোট ১’শ ১১জন শিক্ষানবীশ সেবিকা রয়েছে। যারা সদর হাসপাতালে শিক্ষা নেওয়ার পাশাপাশি রোগীদের সেবা দিয়ে থাকে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে নার্সিং ইনস্টিটিউটে বিদ্যুৎ ছিলো না। রাত ৯টার দিকে বিদ্যুৎ আসলে আকস্মিকভাবে তৃতীয় তলার ১৮ নম্ব^র রুমে সুইচ বোর্ড বাস্ট হয়ে আগুন ধরে যায়। পরবর্তীতে মেইন সুইচ বন্ধ করে দিলে আগুন নিভে যায়। এই ঘটনার সময় নার্সিং ইনিস্টিটিউটে শিক্ষানীবিশ সেবিকারা আতকিংত হয়ে চিৎকার দিয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে। এসময় ২৪ নম্ব^র রুমের ১ম বর্ষের শিক্ষানীবীশ সেবিকা আমেনা খাতুন ও ২ নম্ব^র রুমের ১ম বর্ষের শিক্ষানীবীশ সেবিকা শিলা প্রধান দরজা টপকাতে গেলে তারা আহত হয়। আমেনার বাড়ি টাঙ্গাইল জেলার কাটার খানার গ্রামে। তার ডান পা ভেঙ্গে গেছে। শিলার বাড়ি রাজশাহী জেলাতে। তার ডান হাত কেটে গিয়েছে ও ডান পায়ে আঘাত পেয়েছে। প্রথমে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে নার্সিং ইনিস্টিটিউটে ফিরিয়ে নেওয়া হয়। পরে শিলার ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আবার পুনরায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনা ঘটা রুমের শিক্ষানীবিশ সেবিকারা অন্যরুমে অবস্থান করছিলেন। এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম ও সদর থানা পুলিশের একটি টিম হাসপাতালে হজির হয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থও পরিদর্শন ও আহত শিক্ষানীবিশ সেবিকার খোজখবর নেন সিভিল সার্জন ডা: রওশন আরা বেগম। এদিকে নাম প্রকাশে অননিচ্ছু শিক্ষার্থীরা জানান আমাদের নার্সিং ইনিস্টিটিউটে বিদ্যুতের অবস্থা খুবই নাজুক। এর আগে একবার আগুন লাগছিলো তারপর থেকে অস্থায়ী লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর মোটেও ভোল্টেজ থাকে না। ফানের পাখা ঘুরা দেখলে মনে হয় হাত দিয়ে ঘুরাতে হবে। এছাড়াও বিল্ডিঙের ওয়ারিং অনেক পুরাতন। একেবারে খসে খসে পড়ছে। এই কারণেই এই ঘটনা ঘটছে। এখন কর্তৃপক্ষ বলছে সুইচবোর্ড থেকে প্লাগ পয়েন্ট খুলে দিবে। তহালে আমাদের প্রয়োজনীয় কাজ কিভাবে সারব। এটা না করে বিদ্যুতের লাইন মেরামত করার দাবী জানিয়েছে তারা।
কমেন্ট বক্স