মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের সম্পাদককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২১ ইং
হরিণাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের সম্পাদককে পিটিয়ে জখম
ঝিনাইদহ অফিস: হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামকে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে। গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে হরিণাকুণ্ডু শহরের উপজেলা পরিষদ মোড়ে এই ঘটনা ঘটে। জাফিরুল ইসলাম পার দখলপুর উত্তরপাড়া গ্রামের গোলাপ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে জাফিরুল ইসলাম উপজেলা প্রেসক্লাবে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর ওপরে হামলা চালায়। আহত জাফিরুলকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, প্রেসক্লাব পলিটিক্স নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এ বিষয়ে এখনও তিনি কোনো অভিযোগ পাননি। আহত জাফরুল ইসলাম জানিয়েছেন, তাঁর কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি হামলার সঙ্গে কতিপয় সাংবাদিক জড়িত বলে অভিযোগ করেন। অন্যদিকে হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু বলেছেন, সম্প্রতি এক ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির ঘটনা নিয়ে এই হামলা হয়েছে। এ ঘটনার সাথে কোনো সাংবাদিক জড়িত নয়। হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক বিশ্বাস জানান, এ ঘটনায় তারা আজ মঙ্গলবারে মানববন্ধন ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী