রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশু আহত

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় খেলার সময় ছাদ থেকে মাটিতে পড়ে আরোবী আক্তার (৩) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত শিশু দামুড়হুদা উপজেলার পুরাতন বাজারপাড়ায় আনারুল ইসলামের মেয়ে। শিশু আরোবীর পিতা আনারুল বলেন, ‘তিনটার দিকে আরোবীর মা ছাদের ওপর কাজ করছিল। এসময় আরোবী ছাদের ওপর খেলা করছিল। কেলা করার সময় অসর্তকতাবসত ছাদের ধারে চলে গেলে সে নিচে পরে যায়। এসময় আমরা দ্রুত আরোবীকে উদ্ধার করে হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে আসি। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি করে রেখেছে। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘চাদ থেকে পড়ে শিশুটির মাথাসহ শরীরে বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে শিশুটি তার নিজের নামসহ পিতামাতার নামও বলতে পারছিল। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে শিশুটিকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত কলার কাঁদি কেটে তছরূপের অভিযোগ