সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে আহত রাব্বির মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২১ ইং
মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে আহত রাব্বির মৃত্যু
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে আহত রাব্বির মৃত্যু হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে রাজশাহী যাওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। রাব্বি মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পুরোন্দপুর গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে ঘটনাস্থলে ইয়াহিয় (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনায় আহত হয় রাব্বি, ইমরান ও সাগর নামের আরও তিন ব্যক্তি। রাব্বিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে রাব্বিকে রাজশাহী রেফার্ড করা হয়। রাজশাহী নেবার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ