মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় যুবদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় যুবদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল শুক্রবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাসমত আলী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মালিক রাহাত হাসান রাজীব, মাগরিবুর রহমান, মস্তফা আহসান, সাজেদুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে দাবি করা হয়- দুটি উপজেলায় যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা সাংগঠনিক নয়। কমিটি গঠন প্রক্রিয়াও অসাংগঠনিক। এই কমিটি গঠনে জেলা নেতৃবৃন্দের কোনো মতামত নেওয়া হয়নি। তাই অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে নতুন কমিটি করতে হবে। তারা কেন্দ্র থেকে অনুমোদনপ্রাপ্ত নতুন কমিটির অনুমোদন অসাংবিধানিক বলেও দাবী করেন। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একপত্রে চুয়াডাঙ্গা সদর উপজেলায় আহ্বায়ক হিসেবে এমএইচ মোস্তফা ও সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু এবং আলমডাঙ্গা উপজেলায় আহ্বায়ক হিসেবে খায়রুল ইসলাম ও সদস্যসচিব রফিকুল ইসলামকে মনোনীত করে কমিটি গঠন করা হয়। এদিকে, কেন্দ্র থেকে অনুমোদন প্রাপ্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কিছু নেতাকর্মীর হঠাৎ এই সংবাদ সম্মেলন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিএনপি ঘরোনার অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তৃণমূল পর্যায়ের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ করার এক নতুন ষড়যন্ত্রও হতে পারে। কারণ কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু নেতাকর্মীর সংবাদ সম্মেলন আদৌও কী সমাচীন বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী