রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালো কাজে আমি সর্বদা পাশে থাকি এবং আজীবন থাকব

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২১ ইং
ভালো কাজে আমি সর্বদা পাশে থাকি এবং আজীবন থাকব
চুয়াডাঙ্গার আকুন্দবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়ীয়া গ্রামে স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আকুন্দবাড়ীয়া গ্রামের ফুটবল মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্বপ্নপূরণ ফুটবল মাঠ কমিটির সিনিয়র সহসভাপতি মো. মামুনুর-অর-রশিদের (মেম্বার) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্য টোটন জোয়ার্দ্দার বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এই টুর্নামেন্ট মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন। আপনারা ভবিষ্যতে আরও খেলার আয়োজন করবেন, আমার পক্ষ থেকে সকল সহায়তা থাকবে। ভালো কাজে আমি সর্বদা পাশে থাকি এবং আজীবন পাশে থাকব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্টে সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, বাংলাদেশ জাতীয় ফুটবল খেলোয়াড় ও কোর্স মো. মাহমুদুল হক লিটন, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসলাম উদ্দিন, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্বপ্নপূরণ ফুটবল পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্তাউর রহমান মুকুল, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ ও কে এম ক্লাবের প্রতিষ্ঠাতা মো. খলিলুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মামুন হোসেন, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো. জিয়াউল হক জিয়া, ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো. শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ড মেম্বার হাবলুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নপূরণ ফুটবল মাঠ কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন লাল্টু ও স্বপ্নপূরণ ফুটবল মাঠ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো. আব্দুস সালাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে শরীফুজ্জামানের শুভেচ্ছা বিনিময়