মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বর্ণ ও রুপার অলঙ্কার লুট, একজন আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২১ ইং
স্বর্ণ ও রুপার অলঙ্কার লুট, একজন আটক
দর্শনায় দিনে-দুপুরে ঘরের জানালার গ্রিল কেটে চোরের হানা দর্শনা অফিস: দর্শনা কেরুজ স্কুলপাড়ায় দিনে-দুপুরে চোরচক্র একটি বাড়িতে হানা দিয়েছে। এসময় ঘরের মধ্য থেকে স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টাকালে জনতার হাতে পাকড়াও হয়েছে ফরহাদ হোসেন ওরফে সোহেল নামের এক চোর। এসময় পালিয়েছেন চোরের সহযোগীরা। আটককৃত চোরকে দেওয়া হয়েছে দর্শনা থানার পুলিশে। আটককৃত চোরের নিকট হতে উদ্ধার করা হয়েছে লুটকৃত স্বর্ণালঙ্কার। জানা গেছে, দিনে-দুপুরে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে দর্শনা আনোয়ারপুর কেরুজ স্কুলপাড়ার মৃত শওকত আলীর ছেলে দর্শনা কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসক) ও কেরুজ স্কুলপাড়ার বাসিন্দা শেখ মো. শাহাব উদ্দিনের বাড়ির ঘরের জ্বানালার গ্রিল কেটে চোরচক্র হানা দেয়। এসময় চোরেরা ঘরের মধ্যে থাকা স্টিলের আলমারির ড্রয়ার ভেঙে তার মধ্য হতে ২ ভরি ৪ আনা ৪ রতি ওজনের একটি সীতা হার, এক জোড়া কানের দুল ও এক জোড়া হাতের বালা লুট করে পালানোর চেষ্টা করে চোরেরা। এসময় ঘরের মধ্যে শব্দ পেয়ে বাড়িতে থাকা লোকজন ছুটে এসে চোর দেখে চিৎকার শুরু করে। ফলে চিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন দৌঁড়ে ছুটে আসে। এসময় চোরেরা মালামাল লুট করে পালানোর চেষ্টাকালে এক চোরকে লুট হওয়া মালামালসহ আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা থানা পুলিশ। এসময় স্থানীয় জনগন আটকৃত চোরকে পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত চোর যশোর সদর উপজেলার শঙ্করপুর এলাকার মৃত হাফেজ আলীর ছেলে ফরহাদ হোসেন ওরফে সোহেল (২৫)। পুলিশ জানায়, আটককৃত চোরের নিকট হতে চুরিকৃত ২ ভরি ৪ আনা ৪ রতি ওজনের একটি সীতা হার, এক জোড়া কানের দুল ও এক জোড়া হাতের বালা উদ্ধারসহ চুরিকাজে ব্যবহৃত গ্রিল কাটার একটি সিলায় রেঞ্চ ও ইস্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাড়ির গৃহকর্তা শেখ মো. শাহাব উদ্দিন জানায়, ‘আমি ব্যক্তিগত কাজে বাইরে আছি। বাড়িতে চুরির খবর শুনে বাড়ির উদ্দ্যেশে রওনা হয়েছি। অল্প কিছু স্বর্ণালঙ্কার ছিল, সেগুলো চুরি হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী