দুই ভারতীয় নাগরিকসহ ১৭ জন আটক
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২১
ইং
মহেশপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ ১৭ জনকে আটক করেছেন বিজিবির সদস্যরা। গতকাল বুধবার জেলার মহেশপুর উপজেলার মাটিলা ও জনাইডাঙ্গা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন।
ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নড়াইলের লোহাগড়া পৌর এলাকার আজিম শেখের মেয়ে সাগরিকা, একই সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার শিমুলপুর গ্রামের বিজয় বিশ্বাসের ছেলে দিপঙ্কর বিশ্বাস ও তাঁর ছেলে দিয়া বিশ্বাসকে আটক করা হয়। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
এদিকে, মহেশপুরর কানাইডাঙ্গা গ্রাম থেকে ভারতে প্রবেশের সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার নতুন শবুরজ গ্রামের মৃত সুশীল বর্মনের ছেলে পৎকোজ বর্মন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাড়ীভাঙ্গা গ্রামের মৃত কাওসার বিশ্বাসের ছেলে মো. নুর ইসলাম, একই জেলার কালিয়া শহরের আজিজুর শরীফের ছেলে হাসানুর শরীফ (১৮), মৃত কাছেদ কাজীর ছেলে মো. মামুন কাজী (২৭), ফেনী সদর উপজেলার কুলাবাড়ীয়া গ্রামের মৃত নেপাল চন্দ্র দাসের ছেলে লিটন চন্দ্র দাস (৪৭), কৃষ্ণ ধন দাস (৪১), খুলনা জেলার হরিনটানা উপজেলার গুগলাডাঙ্গা গ্রামের মো. তোফাজ্জেল হাওলাদারের ছেলে মো. সাব্বির হাওলাদার, মৃত মজিদ খার ছেলে মো. কালাম খাঁ (৩১), নিছার আকনের ছেলে আব্দুর রাজ্জাক আকন, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পিনজারি গ্রামের পুল্টু বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (২২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মিণ্টু মণ্ডলের ছেলে মো. রাসেল মণ্ডল (২৫), মো. রাসেল মণ্ডলের স্ত্রী মোছা. সানজিদা খাতুন (২৩) ও তাঁর মেয়ে আনিশা খাতুন এবং ছেলে শফিক শেখকে আটক করা হয়।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মহেশপুরর পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আসাদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স