মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২১ ইং
আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে খুলনার দিকে যাচ্ছিল আন্তঃনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনটি। এসময় অজ্ঞাত এক বৃদ্ধ রেললাইনের ওপর দিয়ে এক নম্বর প্লাটফর্মের দিকে যাচ্ছিলেন। ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে ধাক্কায় নিহত হন ওই বৃদ্ধ। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ওই বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী