মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সম্পাদক হলেন লালু

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সম্পাদক হলেন লালু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহীবুল আলম লালু। দায়িত্ব পাওয়ার পর তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমপি ছেলুন জোয়ার্দ্দারের নিজ বাসভবনে তিনি উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী