মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৫ দফা দাবি : ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২১ ইং
১৫ দফা দাবি : ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু
মোটরযান মালিকদের ওপর আরোপিত ‘অগ্রিম আয়কর’ বাতিলসহ চুয়াডাঙ্গায় কর্মবিরতি করেছে পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিকরা নিজস্ব প্রতিবেদক: মোটরযান মালিকদের ওপর আরোপিত ‘অগ্রিম আয়কর’-এর ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিলসহ ১৫ দফা দাবিতে সারা দেশের মতো চুয়াডাঙ্গায় ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দাবি আদায়ের লক্ষ্যে ওই কর্মবিরতি পালন করছেন তাঁরা। সকাল থেকেই জেলার সবকটি রুটে বন্ধ রয়েছে ট্রাক ও কাভার্ডভ্যানসহ পণ্যবাহী পরিবহন। জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু জানান, করোনা পরিস্থিতিতে সারাবিশ্বের ব্যবসা-বাণিজ্য যখন বিপর্যস্ত, সেই সময় সরকার পণ্য পরিবহন মালিকদের ওপর অগ্রিম আয়কর চাপিয়ে দিয়েছে। তা বাতিলের পাশাপাশি মহাসড়কে গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য স্থান নির্ধারণ, প্রতি ৫০ কিলোমিটার পরপর পণ্য পরিবহন শ্রমিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ, সব শ্রেণির মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহন শ্রমিকদের রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনা, সরকার অনুমোদিত ইউনিয়নগুলোর কল্যাণ তহবিলের চাঁদা আদায়ে বাধা অপসারণসহ ১৫ দফা দাবিতে তারা পালন করছেন কর্মবিরতি। এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। তারা একটি স্মারকলিপিও দিয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটি পাঠানো হয়েছে। এটি ওনারা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। সারাদেশেই পণ্যবাহী ধর্মঘট ডেকেছে। নিশ্চয় সরকার এবিষয়ে ব্যবস্থা নিবে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী