মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লিটন চানাচুর ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২১ ইং
লিটন চানাচুর ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গার ফরিদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় চানাচুর তৈরি সমীকরণ প্রতিবেদন: নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় চানাচুর তৈরির অপরাধে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরের মেসার্স লিটন চানাচুর ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়াকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদুপর গ্রামের লিটন মিয়া তাঁর নিজের বাড়িতেই নিজের নামে নামকরণ করে দীর্ঘদিন ধরে তৈরি করে আসছেন লিটন চানাচুর। এলাকায় তাঁর লিটন চানাচুরের নামও ভালো। কিন্তু তিনি চানাচুর তৈরি করেন অস্বাস্থ্যকর পরিবেশে। এমন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম ফরিদপুর বাজারের লিটন চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও নোংরা পরিবেশে প্রস্তুত করা হচ্ছে চানাচুর। নোংরা ও ময়লাযুক্ত পরিবেশে মেঝেতে পা দিয়ে দলে প্যাকেটজাত করা হচ্ছে। পায়ে ময়লা, শরীরের ঘাম, চুল-খুশকিতে একাকার হয়ে প্যাকেটজাত হচ্ছে লিটন চানাচুর। মেজোতে শুয়ে আছে একটি বিড়াল। শ্রমিকদের কেউ ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে না। যার ফলে প্রতিষ্ঠানের মালিক লিটন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় আলমডাঙ্গা থানা পুলিশ ও জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী