মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৫ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২১ ইং
মেহেরপুরে ৫ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মিনারুল ইসলাম মিনা নামের এক গাঁজা ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। আটক মিনারুল ইসলাম মিনা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের জমশের আলীর ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক খসরু আল মামুনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বুড়িপোতা গ্রামের মিনারুল ইসলাম মিনার বাড়িতে অভিযান চালান। এসময় তাঁকে আটক করার পর তাঁর বাড়ি থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী