মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদত: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আলিম উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু আলিম উদ্দিন আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে। জানা যায়, গত রোববার রাতে নানী সাহিদা বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল আলিম। ঘুমন্ত অবস্থায় রাত তিনটার দিকে একটি বিষধর সাপ আলিমের হাতে কামড় দেয়। রাতে বিষয়টি খুব একটা গুরুত্ব না দিলেও গতকাল সকালে পরিবারের সদস্যরা আলিমকে নিয়ে বিভিন্ন কবিরাজের নিকটে যায়। কবিরাজ চিকিৎসা না দিলে দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা আলিমকে সদর হাপসাতালে ভর্তি হয়। হাসাপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসধীন অবস্থায় দুপুর দুইটার দিকে শিশু আলিমের মৃত্যু হয়। আলিমের মা সাবিনা বেগম বলেন, ‘মাঝে মধ্যেই আলিম তার নানির সঙ্গে নানির ঘরে ঘুমায়। রোববার রাতের খাবার খেয়ে সে নানির ঘরে ঘুমিয়ে পড়ে। এর মধ্যে রাত তিনটার দিকে তার হাতে সাপে কামড় দেয়। সকালে ছেলেকে ইব্রাহিমপুর গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ হাসপাতালে নিতে বল্লে তাকে হাসপাতালে ভর্তি করি। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে সাপের কামড়ের শিকার শিশুটিকে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে শিশুটিকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে শিশুটির মৃত্যু হয়। সাপের কামড়ের পরে আট ঘণ্টার বেশি সময় অতিবাহিত হওয়ার পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরে সময় বিলম্ব না করে দ্রুত হাসপাতালে নিলে হয়তো শিশুটিকে বাঁচানো যেত।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী