মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্বে দুই ভাই আহত

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্বে দুই ভাই আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুখু মিয়া (৪০) ও ডালিম হোসেন (৪২) নামের দুই ভাই জখম হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত দুখু মিয়া ভিমরুল্লা পুরাতন মসজিদপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে ও দুখু মিয়ার ফুফাত ভাই ডালিম হোসেন একই এলাকার আতাউল মণ্ডলের ছেলে। আহত দুজনের পারিবারিক সূত্রে জানা যায়, ‘দীর্ঘদিন ধরে ভিমরুল্লা পুরাতন মসজিদ পাড়ার সাজেদের সঙ্গে দুখু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে দুখু মিয়া, ডালিম হোসেন ও সাজেদ ভেমরুল্লা নতুন জেল খানার সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় জমি-জমার কথা উঠলে দুখু মিয়া ও সাজেদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় দুখু মিয়া তাঁর চায়ের কাপ সাজেদকে লক্ষ করে ছুরে মারলে তা ডালিমের মাথায় গাললে সে রক্তাক্ত জখম হয়। এসময় ডালিম তাঁর হাতের চায়ের কাপ দুখু মিয়াকে লক্ষ করে ছুরে মারে। দুখু হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর হাতে কাপ ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী