মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২১ ইং
ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেপ্তার
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেমের নেতৃত্বে ঝটিকা অভিযান প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর থানা পুলিশের রাতভর ঝটিকা অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত সন্ধ্যা রাত থেকে গতকাল সোমবার ভোররাত পর্যন্ত রাতব্যাপী ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে কাহেরুল ইসলাম (৩০), মৃত তাহাজউদ্দীনের ছেলে আকামুল শেখ (২৭), মৃত সার্থক গাইনরে ছেলে শাহীন গাইন (২৮), মৃত কায়মুদ্দীনের ছেলে মজিদুল শেখ (৩২), মৃত সুলতান শেখের ছেলে ইস্রাফিল (৩২), ইস্রাফিলের স্ত্রী বিলকিস খাতুন (২৪), শিবপুর গ্রামের ইসাহাক গাজীর ছেলে হায়দার গাজী (৪৮), গৌরিনগর গ্রামের আজাহারুলের ছেলে সহিদ (২৮) ও টুঙ্গী গোপালপুর গ্রামরে মৃত ফুলসুরাতের ছলে লুক্কাই (২৬)। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, মুজিবনগর থানার অফিসার ইর্নচাজ (ওসি) আব্দুল হাশেমের নেতৃত্বে এসআই আব্দুল আলিম শেখ, এসআই মশিউর রহমান, এসআই ইস্রাফিল, এসআই সুভাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সারা রাতব্যাপী ঝটিকা অভিযান চালিয়ে পলাতক অবস্থায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আটককৃত আসামিদের গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী