গাংনীতে তিন আ.লীগ নেতাকে মারধর!
- আপলোড তারিখঃ
২১-০৯-২০২১
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থকের ওপরে হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার (১৮ সেপ্টেম্বর) গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বোলতলা পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা গেছে, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করার কথা হলেও তিন নম্বর ওয়ার্ডের বোলতলা বাজারে মতবিনিময় শুরু করেন কৃষক লীগ নেতা-কর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি সমর্থিত ইউপি সদস্য রফিকুল ইসলামের নাম কৃষক লীগের কমিটিতে প্রস্তাব করলে স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা হইচই শুরু করে। এসময় কৃষক লীগের অনুষ্ঠানের মধ্যে আওয়ামী সমর্থক রামদেবপুর গ্রামের ইউসুফ মণ্ডলের ছেলে মাহিরুল ইসলাম শফিউল ইসলামের ছেলে ইখলাস ও মজুর ছেলে রফিকুল ইসলামকে (৫৫) মারধর করে বিএনপি সমর্থক রফিক মেম্বারের লোকজন।
আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোজাম্মেল হক জানান, ৪ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন হওয়ার কথা থাকলেও তিন নম্বর ওয়ার্ডে বোলতলা বাজারে আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতা রফিকুল মেম্বারের নাম কৃষক লীগে প্রস্তাব আশায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ হইচই শুরু করে। এসময় রফিকুল মেম্বারের লোকজন প্রতিবাদকারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। পরে পরিস্থিতি মোকাবিলায় গাংনী থানার দুই গাড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীরা গাংনী থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স