মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাথাভাঙ্গা নদীতে মিলল নিখোঁজ কিশোরের লাশ

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২১ ইং
মাথাভাঙ্গা নদীতে মিলল নিখোঁজ কিশোরের লাশ
গাংনী অফিস: গাংনীর মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ হওয়া রানা (১৬) নামের একে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাথাভাঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করে খুলনা হতে আগত ডুবুরি দল। রানা কুষ্টিয়ার দৌলতপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের সরিষাডুলি গ্রামের নুরুজ্জামানের ছেলে। সরিষাডুলি গ্রামের পল্লী চিকিৎসক হাফিজুর রহমান (লালু ডাক্তার) জানান, গত রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রানা ও জিহাদ দুই বন্ধু গ্রামের পাশ দিয়ে বহমান মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রানা নদীর স্রোতে হঠাৎ তলিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এবং খুলনা থেকে একটি চৌকস ডুবুরি টিম এসে তল্লাশি অভিযান পরিচালনা করেন। রোববার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ রানার। ফলে গতকাল সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তল্লাশি অভিযান শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে রানার ভেসে ওঠা মৃতদেহ উদ্ধার করা হয়। খুলনা হতে আগত ডুবুরি দলের টিম লিডার শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মাত্র ২ শ গজ দূরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের টিমের ঐকান্তিক প্রচেষ্টায় রানার ভাসমান মৃতদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সরিষাডুলি গ্রামের স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনের নিকট রানার মৃতদেহ হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী