সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক আহত

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২১ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক আহত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউটের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার জালাল হোসেন গুরুতর আহত হয়েছেন। ট্রাকটি দুমড়ে-মুচড়ে সেখানে পড়ে রয়েছে। জানা গেছে, সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৫২৮) যশোর নওয়াপাড়া থেকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় আসছিল। রাত দুইটার দিকে ট্রাকটি ইম্প্যাক্টের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের ড্রাইভার জালাল হোসেন ট্রাকে বসে থাকলেও হেলপার গাড়ি চালাচ্ছিল বলে জানা গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ