মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভুয়া পুলিশ আটক

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ভুয়া পুলিশ আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় উপপরিদর্শক পরিচয়দানকারী ইকরাম ওরফে সবুজ মিয়া (৪৫) নামের এক ভুয়া পুলিশ আটক হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে থেকে তাঁকে আটক করে সদর থানা পুলিশ। আটক সবুজ মিয়া ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সর্দারের ছেলে। শনিবার দুপুরে সদর থানার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসের ড্রাইভারের নিকট নিজেকে পুলিশের উপপরিদর্শক পরিচয় দেন ইকরাম ওরফে সবুজ মিয়া। এ ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইকরাম ওরফে সবুজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সদর থানায় নিয়ে সবুজ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশ সদস্য নয় বলে স্বীকার করে। সবুজ মিয়ার বিষয়ে খোঁজখবর নিলে সে একজন পলাতক আসামী বলে জানতে পারে পুলিশ। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘নিজেকে পুলিশের উপ-পরিদর্শক পরিচয়দানকারী এক ব্যক্তির বিষয়ে জানতে পেরে সদর থানার উপপরিদর্শক (এসআই) হাদিউজ্জামান হাদী সঙ্গীয়ও ফোর্স নিয়ে তাঁকে আটক করেন। জিজ্ঞাসাবাদে সে পুলিশ সদস্য নয় তা স্বীকার করে। পরবর্তীতে আরও জিজ্ঞাাসাবাদে জানা যায় ইকরাম ওরফে সবুজ মিয়া আশুলিয়া থানার মামলা নং-২৩/৬০৯, তাং-১১ সেপ্টেম্বর, ২০২১, ধারা-৩৪২/৩৮৫/৩২৩/৩৭৯/৩৪-এর পলাতক আসামি। আশুলিয়া থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা (আই/ও) ইউনুসের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে আসামি চুয়াডাঙ্গা থানার হেফাজতে আছে। আশুলিয়া থানা পুলিশ তাকে নিয়ে যাবে। তারা রওনা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী