সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষকে ভেতর থেকে জাগাতে হবে

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২১ ইং
মানুষকে ভেতর থেকে জাগাতে হবে
চুয়াডাঙ্গায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় কমরেড জাহিদ সমীকরণ প্রতিবেদন: ‘আমাদের দল পিছিয়ে থাকার জন্য নয়। আমরা এগিয়ে থাকতে চাই। এদেশের জনগণকেও এগিয়ে রাখতে চাই। এজন্য আমাদের মাঠে নামতে হবে। মানুষের কাছে গিয়ে তাদের ভেতর থেকে জাগাতে হবে। মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আমাদের আরও সোচ্চার হতে হবে।’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘সমমনা বাম কয়েকটি দলের সাথে ঐক্যের বিষয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে আমরা তৃণমূলের কথাও জানতে চাই। তৃণমূলের মতামত নিয়েই ঐক্য বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে যাবে। ভাল কিছু পাওয়ার প্রশ্নে, মানুষের মঙ্গলের প্রশ্নে ঐক্য হলে ক্ষতি নেই।’ চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের বিপরীতে দলের জেলা কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য কমরেড মুনসুর আলী। বক্তৃতা দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলাউদ্দীন ওমর, জেলা কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট বদর উদ্দীন, কমরেড ডা. আব্দুর রশিদ, কমরেড আশাদুল হক, কমরেড ফরহাদ হুসাইন, কমরেড মোমিনুর রহমান, কমরেড আব্দুস সামাদ, ছাত্রনেতা লিংকু মিয়া, সাইফুল ইসলাম আকাশ, মিন্টু খন্দকার ও সিফাত হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ