মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২১ ইং
আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মেদ বাবলু ও সম্পাদক নুরুল ইসলাম নুরু। সভায় স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। সমাজসেবা অফিসারের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, শিক্ষা অফিসার আব্দুল বারি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্ট, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আনছার ভিডিপি কর্মকর্তা রওশন আরা, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান রুন্নু, নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী