সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এসপির নির্দেশে অচল বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২১ ইং
এসপির নির্দেশে অচল বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন খয়েরহুদা গ্রামের মো. ফজলুল হক তার ভাতিজার মাধ্যমে জেলা পুলিশ চুয়াডাঙ্গা/ঈযঁধফধহমধ উরংঃৎরপঃ চড়ষরপব ফেসবুক পেইজে মেসেজ দিয়ে জনান, সমাজসেবা অফিস কর্তৃক মে/২১ ও জুন/২১ মাসের বয়স্ক ভাতার (৩,০০০+১,৫০০) সর্বমোট ৪,৫০০/-টাকা ভুলবশত অন্যের বিকাশ একাউন্টে চলে যায়। পরবর্তীতে উক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে বিভিন্ন ধরণের তালবাহানাসহ উক্ত মোবাইল নম্বরটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। পরে চুয়াডাঙ্গা’র পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে অচল অসহায় বৃদ্ধ লোকের বয়স্ক ভাতার টাকা উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এএসআই মো. রজিবুল হককে নির্দেশ প্রদান করেন। এএসআই রজিবুল হক পুলিশ সুপার এর নির্দেশে ঐকান্তিক চেষ্টা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে উক্ত বিকাশ একাউন্টধারীর ঠিকানা খুজে বের করতঃ বয়স্ক ভাতার সমূদয় টাকা উদ্ধার করেন। ফজলুল হক বার্ধক্য জনিত কারণে অচল হওয়ায় উক্ত বয়স্কভাতার টাকা স্ত্রী’র হাতে তুলে দেওয়া হয়। এসময় ফজলুল হকের স্ত্রী হারানো টাকাটি পুলিশ সুপারের মাধ্যমে ফিরে পাওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ