শ্রেণিকক্ষে মিলল প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
নিজ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঝুলন্ত অবস্থায় লাশ মিলেছে তিন দিন নিখোঁজ থাকা নজরুল ইসলাম (৫২) নামের এক প্রধান শিক্ষকের। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। যে কক্ষ থেকে শিক্ষক নজরুলের লাশ উদ্ধার করা হয়েছে, ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওই দিন আর বাড়িতে ফেরেননি তিনি। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে তাঁকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়। বাবলু মিয়া বলেন, পারিবারিক কলোহের কারণে নজরুল আত্মঘাতি হয়েছেন। গ্রামবাসী জানায়, নজরুল তাঁর ভাগ্নের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। এই টাকা পরিশোধ করা না করা নিয়ে পারিবারিক অশান্তিতে পড়েন নজরুল।
কমেন্ট বক্স