সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে জার্সি বিতরণ

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২১ ইং
কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে জার্সি বিতরণ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুরে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩টি দলের খেলোয়াড়দের মধ্যে কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে ৩৯টি জার্সি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এপবিসিসিআই-এর পরিচালক ও বাংলাদেশ জুয়োলারি সমিতির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে ভালাইপুর মোড় আজমেরী ট্রান্সপোর্টের সার্বিক তত্বাবধানে এই ৩৯টি জার্সি বিতরণ করা হয়। ভালাইপুর গ্রাম ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মহি উদ্দীনের সভাপতিত্বে জার্সি বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালাইপুর মোড় বাজার কমিটির সভাপতি হাজি আমির হোসেন, আজমেরী ট্রান্সপোর্টের পারিচালক নাসির হোসেন ও তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। এছাডা উপস্থিত ছিলেন আজমেরী ট্রান্সপোর্টের ভালাইপুর শাখার রায়হান আলী, লিটন হোসেনসহ খেলায় অংশগ্রহণকারী ৩টি দলের খেলোয়াড়বৃন্দ।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ