চুয়াডাঙ্গায় করোনার প্রভাব কমতেই স্বাস্থ্যবিধি উধাও
- আপলোড তারিখঃ
১৩-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা মহামারির প্রভাব কমতেই স্বাস্থ্যবিধি উধাও। রাস্তা-ঘাট, হাট-বাড়ারে কোথাও পূর্বের ন্যায় মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা আর দেখা যাচ্ছে না। করোনা মহামারি সময় শেষ হওয়ার পূর্বেই মানুষ যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে। শুধুমাত্র শহরেই নয়, বিভিন্ন গ্রামাঞ্চলেও কারও মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয় আর দৃশ্যমান নয়। গত কয়েকদিন চুয়াডাঙ্গা শহরসহ গ্রামাঞ্চলে সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা যায়। তবে জেলায় করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করলে প্রশাসন ও পুলিশের যে তৎপরতা দেখা গেছে, বর্তমান সময়ে এসে তা আর দেখা যাচ্ছে না।
চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারের এক সবজি বিক্রেতা জানান, করোনা ভাইরাস চলে গেছে। এখন আর মানুষ মরছে না। সরকার করোনা বিনামূল্যে ভাইরাসের টিকা দিচ্ছে। তিনিও টিকা নিয়েছেন তাই এখন আর মাস্ক পরিধান করা বা স্বাস্থ্যবিধি মেনে চলার কোন কারণ দেখছেন না। তাঁর দোকানে সবজি কিনতে আসা বেশিরভাগ মানুষ মাস্ক পরে না। তাই তিনিওি এখন আর মাস্ক পরেন না।
চুয়াডাঙ্গা বড় বাজারের জনপ্রিয় বিপনিবিতান নিউ মার্কেট ঘুরে দেখা যায়, ‘ব্যবাসায়ী বা ক্রেতা অধিকাংশের মুখেই মাস্ক নেই। একই দোকানে গাদাগাদি করে ক্রেরাতা ভির করে কেনা কাটা করছে। দোকানের মধ্যে মাস্ক ছাড়া প্রবেশ নিশেধ কাগজে লেখা থাকলেও এই লেখার এখন আর কোনো প্রয়োজন বোধ করছে না কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ‘এখন সবাই করোনা টিকা নিয়েছেন। তিনি নিজেও সিনোফার্মার দুই ডোজ টিকা নিয়েছেন তাই দুশ্চিন্তার কারণ নেই তাঁর কাছে। মাস্ক ছাড়া ক্রেতারা দোকানে ভেতরে ঢুকলে তাঁদেরেকে ফিরিয়ে দেওয়া যায় না, যে কারণে মাস্ক থাকুক বা না থাকুক ক্রেতাকে স্বাগত জানাতেই হয়।
শুধু শহর এলাকাতেই এমন নয়, এ জেলার গ্রামাঞ্চলেও একই দৃশা দেখা যায়। শহরে হাতে গোনা কয়েকজন ও কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে করোনা স্বাস্থ্যবিধি এবং মুখে মাস্ক দেখা গেলেও গ্রামাঞ্চলে তা প্রায় শূন্যের কোঠায়। গ্রামের চায়ের দোকানে করোনা মহামারির ভয় ভুলে আড্ডায় মাতছেন সাধারণ মানুষ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টিভিতে চলছে বাংলা ছবি। বিভিন্ন কৃষিমাঠে কৃষকদের একযোগে কৃষিখেত পরিচর্যায় এখন আর কোন বাঁধা নেই। মুখে মাস্ক পরিধান বা স্বাস্থ্যবিধি তাঁদের থেকে পালিয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছে।
এদিকে, সচেতন মহল দাবি করছেন, এভাবে চলতে থাকলে করোনা মহামারি আবার ছড়িয়ে পড়তে পারে। দেশের শতভাগ মানুষ এখনও করোনা টিকার আওতায় আসেনি। টিকা নেওয়ার পরেও মানুষ করোনা আক্রান্ত হতে পারে। প্রতিটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে সকলকেই মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার এখনও প্রয়োজন রয়েছে।
কমেন্ট বক্স