মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২১ ইং
কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলুহর নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের মৃত নবাই মণ্ডলের ছেলে। কোটচাঁদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, রাত ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজাপুর গেইটে পৌঁছালে এতে কাটা পড়ে সিরাজ উদ্দিন মারা যান। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুর জেলা আ.লীগের সহসভাপতি আ.মান্নান গ্রেপ্তার