নবাগত ইউএনও তাছলিমা আক্তারের যোগদান
- আপলোড তারিখঃ
১৩-০৯-২০২১
ইং
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের বিদায় সংবর্ধনা
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তাছলিমা আক্তার। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাছলিমা আকতার যোগদান করেন। এবং একই সময় ইউএনও দিলারা রহমান বিদায় নেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বদলি (পদায়ন) হওয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাছলিমা আক্তার যোগদান করেন। তিনি ৩১তম বিসিএস-এর প্রশাসন ক্যাডার। এর আগে তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১১ মাস দায়িত্ব পালন করেছেন। এদিকে, বিদায়ী উপজেলা নির্বাহী উপজেলা কর্মকর্তা দিলারা রহমান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন।
গতকাল রোববার ইউএন দিলারা রহমানকে বিদায় সংবর্ধনা জানান দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রশাসন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা, উপজেলা অফিসার্স ক্লাব ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সংবর্ধনাকালে বিদায়ী ইউএনও দিলারা রহমান বলেন, ‘দামুড়হুদা উপজেলার মানুষ সহজ সরল। আর এমন মানুষের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। বিশেষ করে এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দরা আমার কাজে অনেক সহযোগিতা করেছেন। এ জন্য সবাইকে জানায় অনেক ধন্যবাদ।’ তিনি দামুড়হুদা উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক ও বাল্যবিবাহ থেকে সাবধান হতে হবে।
কমেন্ট বক্স