বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিস ব্যবসায়ীকে মারধরের ভিডিও ভাইরাল

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২১ ইং
ডিস ব্যবসায়ীকে মারধরের ভিডিও ভাইরাল
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ডিস ব্যবসায়ী আরিফিন রেজাকে (২১) গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার অপরাধে গ্রাম্য মোড়ল ফারুকসহ কয়েকজন তাঁর ওপর অমানবিক নির্যাতন চালায়। এ ঘটনায় রেজার পিতা গাংনী থানায় অভিযোগ দিলেও মামলা রেকর্ড করেনি পুলিশ। এদিকে, মারধরের সেই অমানবিক ঘটনার ভিডিও প্রকাশ হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শালিসের নামে মারধর আর জরিমানা আদায়ের ঘটনার নিন্দা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আরিফিন রেজার পিতা কামাল হোসেন জানান, রেজাকে মারধর করে সালিশ বৈঠকে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করে ৭০ হাজার টাকা জরিমানা আদায়ের পাঁয়তারা করছেন ফারুক হোসেনসহ কয়েকজন। এক মাদ্রসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের অপবাদ দিয়ে বুধবার রাতে রেজাকে বেধড়ক মারপিট করা হয় বলে অভিযোগ করেছেন রেজা ও তাঁর পরিবার। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, আরিফিন রেজার পরিবারের অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী