বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এক রাতে চার দোকানে চুরি!

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২১ ইং
জীবননগরে এক রাতে চার দোকানে চুরি!
জীবননগর অফিস: জীবননগরে এক রাতে চার দোকানে লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে জীবননগর পৌর শহরের মোল্লা নিউ মার্কেট, হক সুপার মার্কেট ও হাসপাতাল রোডে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম চুরি আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, পৌর শহরের মোল্লা নিউ মার্কেটের ‘তৃষা জুয়েলার্স’ দোকানের সাটার ভেঙে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা পনেরো আনা স্বর্ণালঙ্কার চুরি করে চোরচক্র। যার বর্তমান বাজার মূল্য ৬৯ থেকে ৭০ হাজার টাকা। এসময় একই মার্কেটর জলি ফ্যাশন ও হক সুপার মার্কেটে জাহানারা ক্লথ স্টোরের সাটার ভাঙলেও এ দুটি দোকান থেকে কোন কিছু চুরি করতে পারেনি। তবে হাসপাতাল রোডের বৈশাখী স্টোর থেকে ১৫০ টাকা এবং চারটি গ্যাসের চুলা চুরি করে চোরচক্র। সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, জীবননগর একটি ব্যবসায়ীক এলাকা। বড় একটা বাজার। কিন্তু কোন কমিটি নেই। যার ফলে প্রায় ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ীরা। ঘটছে চুরি-ডাকাতির মতো ঘটনা। রাতে পুলিশ ও নাইট গার্ড থাকা শর্তেও এমন ঘটনা প্রায় ঘটে চলেছে। ব্যবসায়ীদের দাবি অতি দ্রুত বাজার কমিটি গঠন করা। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সত্যতা পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি। চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপশি চোর চক্রদের আটকের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী