বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা বাড়লে স্কুল-কলেজ আবার বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২১ ইং
করোনা বাড়লে স্কুল-কলেজ আবার বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী
সমীকরণ প্রতিবেদন: চলমান করোনার টিকা কার্যক্রম গতিশীল করতে এখন প্রতি সপ্তাহে চীন থেকে টিকার চালান দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। শুধু তাই নয় প্রতি চালানে আসবে ৫০ লাখ করে টিকা। তিনি বলেছেন, প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার সিডিউল পেয়েছি। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। নভেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে। মন্ত্রী বলেন, চলমান করোনা মহামারীর মধ্যেই ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ তবে সংক্রমণ বাড়লে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও বন্ধ করা হবে। আমরাও তখন সে ধরনের পরামর্শই দেব। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারী কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, যেহেতু পরীক্ষার্থীরা সবাই অ্যাডাল্ট তাই আমরা অভিভাবকদের আসতে নিষেধ করেছিলাম, তারপরও তারা এসেছেন। স্কুল খোলার পর যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ বেড়েছে। আমাদের এখানেও সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেব।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী