ঝিনাইদহে অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কারসহ একজন আটক
- আপলোড তারিখঃ
১১-০৯-২০২১
ইং
ঝিনাইদাহ অফিস:
পাচারের সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কারসহ রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে ঝিনাইদহ জেলার গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে চাঁদপুর জেলার হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারি ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। সেসময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাশি করে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১ কেজি ৪ শ’ ২৫ গ্রাম স্বর্ণ। এই স্বর্ণ অলঙ্কার আকারে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে আটককৃতের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি ওসি জানান, ১ কেজি ৪ শ’ ২৫ গ্রাম এই স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু পাথরও রয়েছে। সেই সাথে ১৮ ও ২২ ক্যারেটের স্বর্ণ রয়েছে।
কমেন্ট বক্স