হত্যার হুমকির অভিযোগ, মেহেরপুরে রুপার সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
১১-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে দশ লক্ষ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিউটি পার্লার ব্যবসায়ী নিলুফার ইয়াসমিন রুপা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের রুপা এন্টারপ্রাইজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নিলুফা ইয়াসমিন রুপা।
সংবাদ সম্মেলনে নিলুফা ইয়াসমিন রুপা বলেন, গত ১১ আগস্ট দৈনিক শ্যামবাজার নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়ে আলী হোসেন নামের একব্যক্তি আমাকে ফোন করে আমার সম্পদের হিসাব চেয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে ও তিনদিন সময় বেঁধে দেন। এরপর গত ১২ আগস্ট দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগীয় চিফ আতাউর রহমান ও মেহেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম আমার বাসায় এসে পাঁচ লক্ষাটাকা না দিলে আমার নামে সংবাদ পরিবেশনের ভয় দেখান। এরপর গত ১৬ আগস্ট থেকে আমার নামে ধারাবাহিক সংবাদ পরিবেশন করতে থাকে। আমি গত ১৮ আগস্ট থানায় এজাহার দিলে মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। এরপর আমি খুলনা সাইবার ট্রাইবুনালে একটা মামলা দায়ের করি, যা প্রক্রিয়াধীন রয়েছে। গত ৬ সেপ্টম্বর মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ:বি আইনের ৪৯৯/৫০০/৫০১/৫০৬ ধারায় ৬ জনকে আসামী করে এক কোটি টাকার মানহানী মামলা দায়েরও করেছি। এরপর শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হোসেন নিজেকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের ভাইয়ের জামায়ের পরিচয়ে আমাকে খুন ও গুম করার হুমকি দিচ্ছে। আমি এর সমাধান চাই। সংবাদ সম্মেলনে আন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুপা এন্টার প্রাইজের স্বতাধিকারী ও নিলুফা ইয়াস মিন রুপার স্বামী বাবুল আক্তার মিঠু।
কমেন্ট বক্স